আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ধামইরহাটে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আরো খবর

প্রতিনিধি,ধাম‌ইরহাট 

 নওগাঁর ধামইরহাটে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত।এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার বেলা ১১ টায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএন‌ও গণপতি রায়।সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ  শহীদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা সমবায় কর্মকর্তা হারুনুর রশিদ, সহকারি সমবায় কর্মকর্তা মোস্তফা সরকার প্রমুখ।অনুষ্ঠানে  সঞ্চালকের দায়িত্ব পালন করেন যুবলীগনেতা সেলিম মাহমুদ রাজু। এসময় উপিস্থিত ছিলেন সমবায় নেতৃবৃন্দ।

 

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -