আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

জ্বালানি তেলের দাম না কমালে ধর্মঘট চলবেই

আরো খবর

আলোকিত ডেস্ক

ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশন প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন, জ্বালানি তেলের দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে ।আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পরিবহন ধর্মঘট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামালের সাথে দেখা করতে  তার বাসায় যান ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সদস্যরা।বাসা থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান তারা।এর আগে বুধবার মধ্যরাত থেকে সরকার  ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে। এ নিয়ে বৃহস্পতিবার পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠক থেকে ভাড়া বাড়ানোর সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত শুক্রবার থেকে পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -