প্রতিনিধি,ভাঙ্গুড়া
ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে গতরাত ২টার দিকে দোকানের ভিতর থেকে বৈদ্যুতিক সার্কিটের মাধ্যমে সৃষ্ট অগ্নিকাণ্ডে হাজী মো. আফছার আলী খানের মার্কেটের চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে! দোকান মালিক হিরা আল মাহমুদ, শাহআলম, রহমত কান্না বিজড়িত কণ্ঠে জানান, একটি খৈলভুসির দোকান, একটি সারের দোকান,একটি মুদির দোকান ও ওষুধের দোকান পুড়ে সবমিলিয়ে আনুমানিক প্রায় ২০লক্ষ টাকার ক্ষতি হয়েছে। গভীর রাতে স্থানীয় মানুষের অক্লান্ত পরিশ্রমে পানি ঢালায় আগুনের বিস্তার রোধ করা গেছে বলে জানা যায়।উল্লেখ্য, উন্নয়ন অগ্রযাত্রার এই সময়েও ভাঙ্গুড়া উপজেলায় এখনো স্থাপিত হয়নি অগ্নিনির্বাপকের জন্য ফায়ার সার্ভিস।
আলোকিত প্রতিদিন // আতারা

