আজ শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি : খসরু

আরো খবর

আলোকিত ডেস্ক

আওয়ামী সরকারের অধীনে বিএনপি নির্বাচন নিয়ে কোনো আলোচনাতে বসবে না। এমনকি নির্বাচনেও যাবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।আজ সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। তিনি বলেন, সরকার দেশের মানুষের সব স্বাধীনতা কেড়ে নিয়ে এখন ধর্মীয় অনুষ্ঠান আয়োজনেও বাধা দিচ্ছে । সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে সামাজিক বিভেদ সৃষ্টি করা হচ্ছে।বর্তমানে দুর্বৃত্তদের নিয়ে বিশেষ শাসনব্যবস্থা চলছে অভিযোগ করে খসরু বলেন, এটি কোনো রাজনৈতিক সরকার নয়। সাম্প্রদায়িক হামলার বিচার না করে বিএনপির ওপর মামলা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -