আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

নবিজিকে ( সা.) নিয়ে কটুক্তি : ৩ আসামির ১০ বছরের কারাদণ্ড

আরো খবর

আলোকিত ডেস্ক

পাবনার আতাইকুলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব  হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে অবমাননাকর প্রচার ও পর্নোগ্রাফির ঘটনায় দায়েরকৃত মামলায় ৩ আসামির ১০বছরের সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল। রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান আজ সোমবার  দুপুরে এ রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্তরা হলেন- আমিনুল এহসান, জহিরুল ইসলাম ও খোকন।এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায়  অন্য ৭ আসামিকে খালাস দেওয়া হয়।আদালত সূত্রে জানা যায়, রাজীব নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে ২০১৩ সালের ২ নভেম্বর মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিকর ছবি আপলোড করা হয়। এতে ওই এলাকার মুসলিমরা সংঘবদ্ধ হয়ে হিন্দু ধর্মাবলম্বী রাজীবের বাড়ীতে হামলা, ভাঙচুর করে আগুন দেয়। পরে এ ঘটনায় ৫৭ ধারায় পুলিশ বাদী হয়ে আতাইকুলা থানায় মামলা করে।

 

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -