আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালিত

আরো খবর

প্রতিনিধি,ভাঙ্গুড়া

‘দক্ষ যুবক সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় যুব দিবস- ২০২১ পালিত ।সোমবার  উপজেলা প্রশাসনের  সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতারণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামানের সভাপতিত্বে ও জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা- ৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. মকবুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. বাকী বিল্লাহ, সহকারি কমিশনার(ভুমি) বিপাশা হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তা ,সমবায় অফিসার রফিকুল ইসলাম,মহিলা বিষয়ক অফিসার হাসনাৎ জাহান,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন সরদার ,সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রশিক্ষিত যুব নারী-পুরুষ বৃন্দ। জানা গেছে, অনুষ্ঠানে প্রশিক্ষিত ৭জন যুবকের মধ্যে ৪লাখ ২০হাজার টাকার ৭টি ঋণের চেক বিতরণ করা হয়।

 

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -