আলোকিত ডেস্ক
পাবনার আতাইকুলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে অবমাননাকর প্রচার ও পর্নোগ্রাফির ঘটনায় দায়েরকৃত মামলায় ৩ আসামির ১০বছরের সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল। রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান আজ সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্তরা হলেন- আমিনুল এহসান, জহিরুল ইসলাম ও খোকন।এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য ৭ আসামিকে খালাস দেওয়া হয়।আদালত সূত্রে জানা যায়, রাজীব নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে ২০১৩ সালের ২ নভেম্বর মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিকর ছবি আপলোড করা হয়। এতে ওই এলাকার মুসলিমরা সংঘবদ্ধ হয়ে হিন্দু ধর্মাবলম্বী রাজীবের বাড়ীতে হামলা, ভাঙচুর করে আগুন দেয়। পরে এ ঘটনায় ৫৭ ধারায় পুলিশ বাদী হয়ে আতাইকুলা থানায় মামলা করে।
আলোকিত প্রতিদিন // আতারা

