আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে যুবকের লাশ উদ্ধার 

আরো খবর

মাইনুল হাসান মজনু

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর চর থেকে  অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, সারিয়াকান্দির দিঘলকান্দি হার্ড পয়েন্ট (প্রেম যমুনা ঘাট নামে পরিচিতি ) স্থান থেকে ২ কিলোমিটার পূর্বে দেলুয়াবাড়ী-ধনতলা যমুনা নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। রোববার সকাল ১১টার দিকে স্থানীয়রা ঘাস কাটতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে বিকেলে পোস্ট মর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাহালে লাশ পাঠানো হয়। পুলিশের উপপরিদর্শক বাবর আলী জানানা, লাশের মাথাসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের সময় পরনে ছিলো জিন্সের প্যান্ট ও গায়ে ছাইয়া কালালের টি শার্ট । তার বয়স ২৩ থেকে ২৫ বছরের মত হবে। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি।

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -