আজ , ।   

লক্ষ্মীপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

আরো খবর

প্রতিনিধি, লক্ষ্মীপুর

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকালে সদর মডেল থানার সামনে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে এর উদ্বোধন করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালী লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরী ও টাউন হলে আলোচনা সভায় মিলিত হয়। লক্ষ্মীপুর পুলিশ সুপার এ এইচ এম কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো.আনোয়ার হোছাইন আকন্দ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কমিউনিটি পুলিশিং জেলা শাখার আহ্বায়ক সৈয়দ জিয়াউল হুদা আপলু, সদস্য সচিব জাকির হোসন ভূঁইয়া আজাদ প্রমুখ।এছাড়া পুলিশিং ডে উদযাপন উপলক্ষে জেলার রায়পুর, রামগতি, কমলনগর, চন্দ্রগঞ্জ ও রামগঞ্জেও একইভাবে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোকিত প্রতিদিন // আতারা

 

 

- Advertisement -
- Advertisement -