আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

সুদানে থামছে না বিক্ষোভ, নিহত বেড়ে ১১

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক

সুদানে সেনা অভ্যুত্থানের জেরে  বিক্ষোভ চলছেই। দেশটির রাজধানী খার্তুমে স্থানীয় সময় বৃহস্পতিবার ( ২৮ অক্টোবর) সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে  প্রাণ গেছে আরও একজনের। টানা ৪দিন ধরে সহিংসতায় সুদানে এ পর্যন্ত   ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্দোলনে আহত হয়েছেন আরও কয়েকশ’ জন।গত সোমবার (২৫ অক্টোবর) দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন জেনারেল ফাত্তাহ আল-বুরহাম। প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।আর এরপর থেকেই সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে রাস্তায় নামেন সুদানের হাজার হাজার মানুষ। নিন্দার ঝড় ওঠে আন্তর্জাতিক অঙ্গনেও। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে সুদানের বর্তমান পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক উল্লেখ করে সরকার পুনর্বহালের আহ্বান জানিয়েছে। এ বিবৃতির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশ আন্দোলনকারীদের পাশেই দাঁড়িয়েছে।

সূত্র: আল জাজিরা

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -