প্রতিনিধি, ভাঙ্গুড়া
পাবনার ভাঙ্গুড়া উপজেলা সচেতন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কার্যালয়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত। আজ শুক্রবার সকালে সচেতন সাহিত্য পরিষদ ও গণপাঠাগার আয়োজিত পাঠক সমাবেশে সভাপতিত্ব করেন পাঠাগার সম্পাদক প্রভাষক ওমর ফারুক। পাঠাগার কক্ষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য পেশ করেন সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাহিত্য সম্পাদক নাছির আহমেদ ও সরকারি হাজি জামাল উদ্দিন অর্নাস কলেজের লাইব্রেরিয়ান ইয়ার আলী। এসময় উপস্থিত ছিলেন- সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, সাবেক সভাপতি সরকার মহির উদ্দিন, সহসভাপতি সেলিম হোসেন ডলার, সহসাংস্কৃতিক সম্পাদক তসলিম আলম প্রমুখ।
আলোকিত প্রতিদিন // আতারা

