আজ বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

টিকে থাকার লড়াইয়ে বিকেলে মাঠে নামছে টাইগারদল

আরো খবর

আবু তালহা রায়হান

টি-২০ বিশ্বকাপের শুরুতেই   শ্রীলঙ্কার কাছে সহজ ম্যাচে  বেশ ল্জ্জাজনকভাবে হারের দেখা পায় টিম বাংলাদেশ।এরপর ঘুরে দাঁড়াবার স্বপ্ন নিয়ে মুখোমুখি হয় ইংল্যান্ডের ।কিন্তু সেই ম্যাচেও একই দশা। টানা হারে ধূসর হয়ে যায় বিশ্বকাপ আসরে টাইগারদের সেমিফাইনাল খেলার স্বপ্ন।কিন্তু সাকিব,মুশফিকরা কি বসে থাকার পাত্র!  টানা হারের পরও নিজেদের ভুলগুলো শোধরে  লড়াই  চালিয়ে যেতে চান তারা। সেই লড়াইয়ে আজ (শুক্রবার ) বিকেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। হারলে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ; জিতলে টিকে থাকবে লড়াইয়ে।  ওয়েস্ট ইন্ডিজের বেলায়ও একই সমীকরণ। ম্যাচ জিতে সেমিফাইনালের আশা কোনোরকমে বাঁচিয়ে রাখতে মরিয়া গ্রুপ এ’র পাঁচে থাকা বাংলাদেশ এবং ছয়ে থাকা উইন্ডিজ।

ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় বিকাল চারটায়)।

- Advertisement -
- Advertisement -