আজ বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বাদ পড়েছেন সাইফউদ্দিন,জায়গা হল রুবেলের

আরো খবর

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে দলে জায়গা পেলেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। জানা গেছে,  পিঠের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন  পেসার সাইফউদ্দিন। আর তাই তার  বদলি হিসেবে দলে স্থান পেয়েছেন রুবেল।আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ইনজুরির কারণে বাদ পড়ায় এ ম্যাচে  দেখা যাবে না সাইফউদ্দিনকে। এবারের বিশ্বকাপে প্রিলিমিনারি স্টেজের ৪ ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন পেসার সাইফউদ্দিন। বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল টিম ইতোমধ্যেই সাইফউদ্দিনের বদলি হিসেবে রুবেল হোসেনের নাম অনুমোদন করেছে।

 

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -