আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ভাঙ্গুড়ায় অর্ধলক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

আরো খবর

প্রতিনিধি, ভাঙ্গুড়া 

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় অর্ধলক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।  সোমবার   উপজেলার কলকতি বিলে ও গুমানি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। এসময় এসআই শামীম হোসেনসহ উপজেলা মৎস্য দপ্তরের লোকজন উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা জানান, অভিযানে ৩ হাজার ফিট কারেন্ট জাল, ১০ টি চায়না জাল ও ১ টি সুতি জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার মূল্য প্রায় অর্ধলক্ষাধিক টাকা।

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -