আজ , ।   

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে টানা জয় পাকিস্তানের

আরো খবর

আবু তালহা রায়হান

এবার নিউজিল্যান্ডকে হারাল বিশ্বকাপের শুরু থেকেই বেশ দাপুটে থাকা পাকিস্তান।ভারতকে দশ উইকেটে হারানোর পর শক্তিশালী নিউজিল্যান্ডকেও হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে পাকিস্তান ক্রিকেট দল।এবারের টি-২০ বিশ্বকাপ আসরের সুপার টুয়েলভ শুরুর আগেই পাকিস্তান নিয়ে বেশ বিস্ময়কর ভবিষ্যদবাণী দিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগ।তিনি বলেছিলেন,ভারতকে হারাতে পারলেই বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে পাকিস্তান।অবশ্য ভারতকে দশ উইকেটে হারিয়ে সে ভবিষ্যদবাণীরই স্বপ্নচিত্র আঁকে টিম পাকিস্তান।বিশ্বকাপ শুরুর আগ থেকে পাকিস্তানকে নিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছিলেন সমর্থকরা।মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে কিউইদের হারিয়ে সে স্বপ্নই যেন বাস্তবায়ন করতে যাচ্ছে টিম পাকিস্তান। মঙ্গলবার রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১ অভার ২বল হাতে থাকতেই ৫ উইকেটে জয় তুলে নেয় বাবর আজমরা। শুরুতেই ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে পাকিস্তানকে ১৩৫ রানের লক্ষ্যে ছুঁড়ে কিউইরা।জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫উইকেটের বিনিময় বিশ্বকাপে টানা জয় তুলে নেয় পাকিস্তান।

- Advertisement -
- Advertisement -