আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ বছরের ছোটো অটোচালকের সাথে পালালেন কোটিপতির স্ত্রী

আরো খবর

আলোকিত ডেস্ক

কোটিপতির স্ত্রী। প্রেম করতেন ১৩ বছরের ছোটো এক  অটোচালকের সাথে। অবশেষে সেই সম্পর্ককে পরিণতি দিতে মোটা অঙ্কের অর্থ নিয়ে বাড়ি থেকে পালালেন প্রেমিকের অটোরিকশায় করে। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের ইনদওরের খাজরানায় এ ঘটনা  ঘটেছে । জানা গেছে, ওই নারীর ব্যবসায়ী স্বামীর কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে। খবর ডিএনএ ইন্ডিয়ার। পুলিশ সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তির স্ত্রী। ওইদিন রাতে স্ত্রী বাড়ি না ফেরায় থানায় অভিযোগ দায়ের করেন স্বামী।অভিযোগে তিনি জানান, তার স্ত্রী ফেরেনি এবং বাড়ি থেকে ৪৭ লাখ রুপি উদাও হয়ে গেছে। স্বামীর অভিযোগ, এক অটোচালকের সাথে পালিয়েছেন তার স্ত্রী।

এদিকে ওই অটোচালকের নাম ইমরান বলে জানা গেছে। তিনি ওই নারীর থেকে প্রায় ১৩ বছরের ছোট। ইমরান ওই নারীকে প্রায়শই বাড়িতে নামিয়ে দিয়ে যেতেন। সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।ওই ধনী ব্যক্তির অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। তারপর ইমরানের এক বন্ধুর বাড়ি থেকে ৩৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। যদিও ইমরান এবং ওই নারীর খোঁজ এখনো পায়নি পুলিশ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -