আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

এবার ইসলাম ধর্ম কবুল করলেন আন্তর্জাতিক তায়কোয়ান্দোর রেফারি পেটেল

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক

এবার পবিত্র ইসলাম গ্রহণ করলেন আন্তর্জাতিক তায়কোয়ান্দো রেফারি ভারতীয় নাগরিক সান্দারমানি পেটেল।মুসলমান হওয়ার পর নিজের জন্য আমির আলী নামটি নির্বাচন করেছেন তিনি।৫৭ বছর বয়সী সান্দারমানি তায়কোয়ান্দার বহু আন্তর্জাতিক আসরে রেফারির  দায়িত্ব পালন করেছেন। ইরানের তায়কোয়ান্দো ফেডারেশনের শহীদদের কবরস্থানের পাশে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেন তিনি।

ইসলাম ধর্ম গ্রহণের পর নওমুসলিম আমির আলী ( সান্দারমানি) বলেছেন, ‘ বিভিন্ন ধর্ম সম্পর্কে আমি পড়াশোনা করেছি, গবেষণা করেছি। পবিত্র কুরআনকে আমার কাছে পরিপূর্ণ গ্রন্থ বলে মনে হয়েছে। ইসলাম ধর্মে মানবতা, ন্যায় বিচার ও সততা খুঁজে পেয়েছি। ‘

সূত্র : পার্সটুডে

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -