আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে নিরাপদ সড়ক দিবসে হাইওয়ে পুলিশের র‍্যালী

আরো খবর

প্রতিনিধি, সীতাকুণ্ড
‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্য নিয়ে শুক্রবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালী ও মানববন্ধন করেছে কুমিরা হাইওয়ে পুলিশ। শুক্রবার সকাল ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় চলাচলরত গাড়িতে লিফলেট বিতরণ ও  সড়কে দুর্ঘটনা এড়াতে জনসাধারণকে নিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সচেতনমূলক র‍্যালী করা হয়।  এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমির ফারুক বলেন, সড়কের আইন-কানুন মানাতে আমরা কাজ করছি। নিরাপদে গাড়ি চলাচল ও জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ করার মাধ্যমে সড়কে নিয়ম মেনে চলাচলের তাগিদ দেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন // আতারা
- Advertisement -
- Advertisement -