মাইনুল হাসান মজনু:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে খুব শীঘ্রই। নির্বাচনকে ঘিরে ইউনিয়নে শুরু হয়েছে সাজ সাজ রব। সম্ভাব্য প্রার্থীরা ছুটে চলছে ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি।অপরদিকে ভেলাবাড়ী ইউনিয়ন বাসির সাধারণ ভোটারদের দাবি, আবারও বর্তমান চেয়ারম্যান মোঃ রুবেল উদ্দিনকে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হিসেবে দেখতে চান ভেলাবাড়ী ইউনিয়ন বাসি।
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মোঃ রুবেল উদ্দিন, ১৯৭৮ সালে ৩ এপ্রিল সম্ভান্ত্র এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা গ্রামের মৃত হাবিবর রহমান প্রামানিকের ছেলে। মোঃ রুবেল উদ্দিন বংশগত ভাবেই আওয়ামী পরিবারের সন্তান। তিনি ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মোঃ রুবেল উদ্দিন, ১৯৯৬ সাল থেকে ১৯৯৮ পর্যন্ত ঢাকা মিরপুর সরকারি কলেজ ছাত্র লীগের সদস্য হয়ে আওয়ামী রাজনীতিতে যুক্ত হন।পরবর্তী সময়ে নিজ এলাকায় আসার পর রুবেল উদ্দিন ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জোড়গাছা সাংগঠনিক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক সকল কর্মকান্ড সফলতার সহিত তার দায়িত্ব পালন করেছেন। ওই মেয়াদকালে তিনি উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত জোড়গাছা সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার রাজনৈতিক কর্মকান্ড ও জনপ্রিয়তার কারণে ২০১৬ সালের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা নিয়ে ভোটের মাঠে লড়াই করে বিপুল ভোটের ব্যাবধানে ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়ন বাসির সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহনের পর ইউনিয়নের সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠান,সামাজিক অবকাঠামো সহ রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করেছেন। খানা জরিপের মাধ্যমে ভিজিডি, ভিজিএফ,বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধি ভাতা ও মাতৃত্বকালিন ভাতাসহ সরকারি সব ধরনের অনুদান পাওয়ার যোগ্য ব্যক্তিদের মাঝে তিনি সঠিক ভাবে বন্টন করেছেন। সরকারি বরাদ্দ এলজিএসপি’র কাজ করে ব্যাপক সুনাম অর্জন করেছেন।স্থানীয়দের তথ্যে জানা গেছে, চেয়ারম্যান রুবেল উদ্দিন,
করোনা কালিন সময়ে কর্মহীন অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন। সরকারি বরাদ্দের পাশাপাশি নিজস্ব অর্থায়নে করোনায় কর্মহীন অসহায় গরীব দুঃখী মানুষের পাশে থেকে সহায়তা প্রদান করে একজন দানবীর হিসেবে পরিচিতি লাভ করেছেন। তরুণ উদীয়মান রুবেল উদ্দিন, একজন পরিচ্ছন্ন কর্মিবান্ধব চেয়ারম্যান। সকল নেতা-কর্মীদের সাথে সমন্বয় করে জনসমর্থনে সবার চেয়ে এগিয়ে রয়েছেন। স্থানীয়দের তথ্য ও জন জরিপে বর্তমান চেয়ারম্যান রুবেল উদ্দিনকে আবারও নৌকার মাঝি হিসেবে দেখতে চান ভেলাবাড়ী ইউনিয়ন বাসি।এবিষয়ে চেয়ারম্যান রুবেল উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন,
২০১৬ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত, নৌকা প্রতীক নিয়ে ভোট করেছিলাম।ইউনিয়নের সম্মানিত ভোটাররা বিপুল পরিমাণ ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।আমি নির্বাচিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে সরকারি নির্দেশনা মেনে ইউনিয়ন বাসির নাগরিক সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ও নৌকা মার্কা আমাকেই দেবেন বলে আমি বিশ্বাস করি। আমাকে দলীয় মনোনয়ন দিলে আবারও বিপুল ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন, ভেলাবাড়ী ইউনিয়নবাসী।
আলোকিত প্রতিদিন/ ২১ অক্টোবর, ২০২১/ দ ম দ
- Advertisement -

