আজ , ।   

চট্টগ্রামে  পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত 

আরো খবর

মোহাম্মদ জুবাইর 

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত।  বুধবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরীর ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা সংলগ্ন আলমগীর খানকাহ থেকে বের করা হয় ঐতিহ্যবাহী জশনে জুলুস। মাদরাসার মাঠ পেরিয়ে মুরাদপুরের সড়কে আসার পরই জনসমুদ্রে পরিণত হয় জুলুসটি। এটি নগরীর মুরাদপুর, জিইসি ও ওয়াসা মোড় হয়ে আবার ওই মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়। জুলুসে বিভিন্ন উপজেলা থেকে মানুষজন অংশ নিয়েছেন। এবারের জুলুসে নেতৃত্ব দিয়েছেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের হজরত সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ। পরে মাদরাসা মাঠে আলোচনা সভা, মিলাদ, কিয়াম ও মুনাজাতের মাধ্যমে শেষ হয় জশনে জুলুস।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে এবারের জুলুসে চট্টগ্রামের আশপাশের জেলা থেকে লোকজন আসতে নিরুৎসাহিত করেছিলেন আয়োজক কমিটি। জেলা সদরে স্থানীয়ভাবে তাদের জুলুস আয়োজনের জন্য বলা হয়েছিল। তবে এরপরও এসব এলাকা থেকে ছুটে এসেছেন কিছু মানুষ।

উল্লেখ্য, ১৯৭৪ সালে নগরের বলুয়ার দীঘি খানকাহ থেকে আল্লামা তৈয়্যব শাহ (রহ.) এ জুলুসের সূচনা করেন। সেই থেকে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রতিবছর ১২ রবিউল আউয়াল এ জুলুস পালন করা হয়। করোনার কারণে গত বছর সীমিত পরিসরে আয়োজন করার কথা থাকলে তখনও নবীপ্রেমী মানুষের ঢল নামে।

 

আলোকিত প্রতিদিন // আতারা

 

- Advertisement -
- Advertisement -