আজ , ।   

টাঙ্গাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নব বিবাহিত প্রবাসীর আত্মহত্যা

আরো খবর

বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নব বিবাহিত প্রবাসী আত্মহত্যা করেছেন। তার নাম শরিফুল ইসলাম (২৮)।নিহত শরিফুল ইসলাম সখিপুর উপজেলার দেউবাড়ি চাকলা পাড়া গ্রামের আলাল মিয়ার ছেলে।শনিবার (১৬অক্টোবর) বিকেলে উপজেলার সোনালিয়া রেল ক্রসিং এলাকায় বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহতের বাবা আলাল মিয়া জানান- ছয় মাস আগে সিঙ্গাপুর থেকে ছুটিতে দেশে আসে শরিফুল। প্রায় তিন মাস আগে বাসাইল উপজেলার নাইকান বাড়ি গ্রামে বিয়ে করেন। শুক্রবার (১৫ই অক্টোবর) শরিফুল তার শ্বশুর বাড়িতে যান।স্থানীয় বাসিন্দারা জানায়- শরিফুল ইসলাম প্বার্শবর্তী মসজিদে নামাজ পড়ে দীর্ঘ সময় রেল লাইনে বসে ছিলেন। বিকেলে বনলতা এক্সপ্রেস ঢাকা থেকে রাজশাহী যাওয়ার সময় সোনালিয়া রেল ক্রসিং এলাকায় আসলে শরিফুল ট্রেনের নিচে ঝাঁপ দেন। স্বামীর মৃত্যুর খবর শুনে তার স্ত্রী আমেনা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। বাসাইল থানার এসআই মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন- স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ এসে লাশ নিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-পারিবারিক কোন ঝামেলার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
আলোকিত প্রতিদিন/ ১৭অক্টোবর,২০২১/ এইচ
- Advertisement -
- Advertisement -