আজ বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

স্কটল্যান্ড ম্যাচ দিয়েই ফিরছেন মাহমুদউল্লাহ

আরো খবর

স্পোর্টস ডেস্ক: পিঠের ইনজুরিতে ভুগছেন সাইলেন্ট কিলার খ্যাত বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক  মাহমুদউল্লাহ রিয়াদ।গুরুতর চোট না হলেও  ওমান ‘এ’ দলের সঙ্গে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের পর শ্রীলঙ্কা আর আয়ারল্যান্ডের বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলেননি তিনি। আর এতেই  শঙ্কা জাগে ক্রিকেটপ্রেমীদের ।প্রশ্ন ওঠতে থাকে , ‘আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার (১৭ অক্টোবর) মাঠে নামবে বাংলাদেশ দল, বিশ্ব আসরের শুরু থেকে পাওয়া যাবে তো টাইগার দলপতিকে?’এবার  সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ নিজেই । বিশ্বকাপ শুরুর দিনেই স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগার দল। বাংলাদেশ দলের অধিনায়ক জানিয়েছেন, সে ম্যাচেই মাঠে নামবেন তিনি। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকার এমনটি জানান মাহমুদুল্লাহ।

মাহমুদউল্লাহ বললেন, ‘ইনজুরিটা ক্রমেই ভালোর দিকে যাচ্ছে। পিঠে একটু ব্যথা থাকায় প্রস্তুতি ম্যাচগুলোতে খেলিনি। কয়েক মাস আগেও চোটে পড়েছিলাম। টিম ম্যানেজমেন্ট এবার কোনো ঝুঁকি নিতে চায়নি। তবে আমি আশাবাদী, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব।’

 

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -