আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনৈতিক মুকাবিলায় ব্যর্থ হয়ে কুমিল্লার ঘটনা : তথ্যমন্ত্রী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন,কুমিল্লার ঘটনায় জড়িতদের  ছাড় দেওয়া হবে না। তিনি বলেন,ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

রাজনৈতিকভাবে মুকাবিলায় ব্যর্থ হয়ে এমন ঘটনার সৃষ্টি উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, কুমিল্লার ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। প্রধানমন্ত্রীকে রাজনৈতিকভাবে মুকাবিলা করতে ব্যর্থ হয়ে এরকম গুজব রটিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। যারা গুজব ছড়াচ্ছেন তাদের সবাইকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।

সাধারণ মানুষকে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,সরকার হিন্দু সম্প্রদায়ের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।

 

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -