আজ বুধবার, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

লেখিকা তসলিমা নাসরিনসহ ৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট

আরো খবর

আলোকিত ডেস্ক: আইসিটি  আইনে করা মামলায় লেখিকা তসলিমা নাসরিনসহ ৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ( সিটিটিসি ইউনিটের পরিদর্শক ) নাজমুল নিশাত। গত ৩ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করা হয়। আদালতের সাধারণ নিবন্ধন জিআর শাখা আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।

 

এর আগে ২০১৮সালের ১৯ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মাসিক পত্রিকা আল বাইয়েনাত সম্পাদক আল্লামা মুহম্মদ মাহবুব আলম বাদী হয়ে তসলিমা নাসরিনসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহজাহানপুর থানাকে মামলাটি এজাহার হিসেবে নথিভুক্তের নির্দেশ দেন।

 

আলোকিত প্রতিদিন // আতারা

 

- Advertisement -
- Advertisement -