আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

কুরআন অবমাননায় জড়িতদের উপযুক্ত শাস্তি : ধর্ম প্রতিমন্ত্রী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন,‘কুমিল্লায় মহাগ্রন্থ আল কুরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে।ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে-ই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক, অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি ঘোষণায় এ কথা জানান তিনি।

তিনি  বলেন, ইতোমধ্যে  আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি খবরটি খতিয়ে দেখার জন্য। এদিকে ঘটনাকে কেন্দ্র করে আইন হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বানও  জানান তিনি।প্রতিমন্ত্রী বলেন, ‘সবাইকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হলো।

 

আলোকিত প্রতিদিন // আতারা

 

- Advertisement -
- Advertisement -