আজ বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

যে দুয়া পড়লে বিপদ থেকে মুক্ত থাকবেন

আরো খবর

ধর্ম ডেস্ক: কখনো সুখ ,কখনো দুখ এরই নাম জীবন। জীবনে সুখের বিপরীতে দুঃখ-বিপদ-দুর্দশার অভাব নেই। অনেক সময় আল্লাহ তার গোলামকে বিপদের সম্মুখিন করে পরীক্ষা করেন।কিন্তু কোন মানুষই চায় না বিপদের মুখে পড়তে।আসুন জেনে নেই বিপদ থেকে মুক্ত থাকার কয়েকটি দুয়া! ইন শা আল্লাহ এই দুয়াগুলো নিয়মিত পাঠ করলে আল্লাহ আপনাকে বিপদ মুক্ত রাখবেন।

নিরাপদ থাকার দোয়া

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ ‏”‏ ‏.

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাওয়ালি নিমাতিকা, ওয়া তাহাওভিলি আফিয়াতিকা, ওয়া ফুজাআতি নিকমাতিকা, ওয়া জামিয়ি সাখাতিকা

যাবতীয় অনিষ্ট থেকে বাঁচার দোয়া

بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ : বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউং ফিল আরদি ওয়ালা ফিস সামা-ই ওয়া হুয়াস সামিউল আলিম।

অর্থ : আল্লাহ তাআলার নামে যাঁর নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।

 

বিপদ মুক্ত হওয়ার দোয়া

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

উচ্চারণ : লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জা-লিমিন।

অর্থ : তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি অতি পবিত্র। আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত।

 

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -