আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার কার্যালয়ে আগুন

আরো খবর

আলোকিত ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে।মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে , মঙ্গলবার সকালে রাজ্য সচিবালয়ের ১৪ তলায় আকস্মিক আগুন লাগে । ভবনের ওই তলাতেই মুখ্যমন্ত্রীর অফিস। সেখান থেকে অনর্গল ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

আগুন লাগার সঙ্গে  সঙ্গেই সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিস  পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিশেষ কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন দমকল কর্মীরা।তবে কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

আলোকিত প্রতিদিন // আতারা

 

- Advertisement -
- Advertisement -