আজ বৃহস্পতিবার, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

পায়ে হেঁটে হজ পালনকারী ১১৫ বছর বয়সী সেই মহি উদ্দিন না ফেরার দেশে

আরো খবর

আলোকিত ডেস্ক: পায়ে হেঁটে হজ পালনকারী দিনাজপুরের সেই হাজি মহি উদ্দীনের ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রোববার রাতে  রামসাগর খসরুর মোড়ে মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আশস্করপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান।

উল্লেখ্য, ১৯৬৮ সালে হজ করার উদ্দেশ্যে দিনাজপুর থেকে পায়ে হেঁটে যাত্রা করেন তিনি। কখনো হেঁটে, কখনো জাহাজে, আবার কখনো স্থানীয় যানবাহনে চড়ে ৩০টি দেশ ঘুরে অবশেষে পৌঁছান পবিত্র ভূমি মক্কা-মদীনায়। দীর্ঘ পথে তার যাওয়া ও আসায় সময় লাগে ১৮ মাস।

 

 

আলোকিত প্রতিদিন // আতারা

 

- Advertisement -
- Advertisement -