আন্তর্জাতিক ডেস্ক: আফগান ক্ষমতা দখলের পর তালেবানের সঙ্গে এই প্রথমবার মুখোমুখি বৈঠক করল মার্কিন যুক্তরাষ্ট্র।গতকাল কাতারের দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, ফেব্রুয়ারি ২০২০-এর চুক্তি বহাল রাখতে দু’পক্ষই সম্মত হয়েছে।
ওই চুক্তিতে তালেবান প্রতিশ্রুতি দিয়েছিল আল-কায়েদাকে তাদের নিয়ন্ত্রিত এলাকায় বসে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা ক্ষুণ্ণ করার মত কোন কার্যক্রম চালাতে দেবে না।
মি. মুত্তাকি বলেন, মার্কিন প্রতিনিধিদল কোভিড টিকা এবং মানবিক সহায়তা পৌঁছতে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।
এক দেশ যেন অন্য দেশের অভ্যন্তরীণ নীতিতে নাক না গলায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তালেবান আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। তবে কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেন অন্যদেশ নাক না গলায়।এ বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এখনো কোন মন্তব্য করেন নি।
আলোকিত প্রতিদিন // আতারা

