আজ , ।   

বজ্রপাতে এক দলের সব ফুটবলারের মৃত্যু, অক্ষত ছিল বিপক্ষ দল

আরো খবর

ফিচার ডেস্ক

১-১ গোলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুইদলেরই মধ্যে।কে জিতবে ,কে হারবে অপেক্ষায় দর্শকবৃন্দ। হঠাৎ করে খেলা চলাকালীন বজ্রপাতে মৃত্যু হয়  একই দলের ১১ জন খেলোয়াড়ের । তবে বিস্ময়ের ব্যাপার হল, এ ঘটনায় অক্ষত ছিল প্রতিপক্ষের সকল খেলোয়াড়।১৯৯৮ সালে কঙ্গোর পূর্ব কাসাই প্রদেশে ঘটনাটি ঘটে।দেশটির দৈনিক পত্রিকা লা’ভেনা-এর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, খেলা চলাকালীন মাঠের মধ্যেই বজ্রপাত ঘটে। মুহূর্তেই ১ দলের ১১ জন ফুটবলারেরই মৃত্যু হয়। আহত হন গ্যালারিতে বসে থাকা কয়েকজন দর্শকও। কিন্তু আশ্চর্যজনক ভাবে প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড়েরও কোনো ক্ষতি হয় নি।

খবরটি প্রকাশ  হওয়ার পরেই হইচই শুরু হয় । এই দুর্ঘটনার সাথে ‘কালোজাদু’র যোগসূত্র আছে বলেও অভিযোগ ওঠতে শুরু করে।পরাজয়ের ভয়ে প্রতিপক্ষ দলেরই কোনো খেলোয়াড় নাকি ‘কালোজাদু’ করেছিলেন। সে কারণেই এমন ঘটনা ঘটেছে।ওই খেলোয়াড়কে নাকি মাঠের মধ্যে ‘অন্যরকম কিছু’ করতেও দেখা গিয়েছিল।

ওই বজ্রপাত সত্যিই ‘কালোজাদু’র কারণে হয়েছিল কি না তা জানা যায়নি। তবে এক সময় পশ্চিম এবং মধ্য আফ্রিকা জুড়ে যে কোনো প্রাকৃতিক দুর্যোগকে জাদুবিদ্যার ফল বলে বিশ্বাস করতেন ওই অঞ্চলের মানুষ। এখনো পুরোপুরি সেই বিশ্বাস থেকে বের হয়ে আসতে পারেনি তারা।

সূত্র: যমুনা টিভি

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -