আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

করোনায় মৃত্যু কমাতে অনেক শ্রম দিতে হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

আরো খবর

আলোকিত ডেস্ক: দেশে করোনায় মৃত্যু কম কোনো যাদুর ছোঁয়ায় হয়নি, এর পেছনে অনেক শ্রম লেগেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী  জাহিদ মালেক ।আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলায় গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, দেশে করোনার সংক্রমণ কমে এসেছে। এখন করোনা হার ২ দশমিক ৭ ভাগ। মৃত্যুর হারও কমে এসেছে। তবে করোনার সংক্রমণ বাড়তে তো সময় লাগে না। অনেক দেশে করোনার সংক্রমণ আবার বাড়ছে। এ কারণে নিয়মি  স্বাস্থ্যবিধি মেনেই আমাদেরকে  দৈনন্দিন কাজ এবং আচার-অনুষ্ঠান করতে হবে।

স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশে করোনার পরীক্ষার জন্য মাত্র একটি ল্যাব ছিল। এখন দেশে ৮০০টি ল্যাব হয়েছে। এখন করোনার চিকিৎসার জন্য দেশের হাসপাতালগুলোতে ১৮ হাজার শয্যা রয়েছে। করোনা আক্রান্ত জটিল রোগীদের জন্য কেন্দ্রীয় অক্সিজেন খুবই প্রয়োজন। দেশের সব বড় হাসপাতালেই এই কেন্দ্রীয় অক্সিজেন লাইন রয়েছে। যথাযথ চিকিৎসা পাওয়ায় দেশে করোনায় মানুষের মৃত্যুর হার কম।

 

 

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -