আজ , ।   

চিকিৎসার জন্য জার্মানির উদ্দেশ্যে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ

আরো খবর

আলোকিত ডেস্ক: চোখের চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য ১২ দিনের যুক্তরাজ্য ও জার্মানি সফরের উদ্দেশে আজ ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সি জালাল উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন । তিনি জানান,শনিবার (৯ অক্টোবর) ভোর ৪টা ২৫ মিনিটে কাতার এয়ার ওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট (কিউওয়াই-৬৩৯) রাষ্ট্রপতিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

জার্মানির চ্যারিটি ইউনিভার্সিটি হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের আই হসপিটালে রাষ্ট্রপতির চোখের চিকিৎসা করানোর কথা রয়েছে।

মুন্সি জালাল উদ্দিন আরও জানান, ‘রাষ্ট্রপ্রধান আগামী ২২ অক্টোবর লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -