আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

অনিয়ম করে কেন্দ্রে নাম পাঠালে শাস্তিমূলক ব্যবস্থা: আ’লীগ সাধারণ সম্পাদক

আরো খবর

আলোকিত ডেস্ক:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন , অনিয়ম করে যারা প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠিয়েছেন বা পাঠাবেন তাদের বিরুদ্ধে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। প্রমাণ পাওয়া মাত্রই  শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে । আজ শুক্রবার সকালে নিয়মিত ব্রিফিংকালে এ কথা জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, কোন বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না। এবারও যারা বিদ্রোহী প্রার্থী হবেন তাদের ভবিষ্যতে কোন পদ-পদবী ও মনোনয়ন দেওয়া হবে না।

তিনি আরও বলেন,ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি   দেশ ও জাতির স্বার্থ বিসর্জন দিয়ে দেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করছে।অপরদিকে আওয়ামী লীগ দেশের ইমেজ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -