আলোকিত ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির গণআন্দোলনের আহ্বানে জনগণ হাসে। তিনি বলেন, ১৩ বছর বিএনপি বহুবার আন্দোলনের ডাক দিয়েছে। কিন্তু জনগণ তো দূরের কথা, তাদের নেতাকর্মীরাই সাড়া দেয়নি।আজ শুক্রবার নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন ওবায়দুল কাদের বলেন, ‘দেশে এই মুহূর্তে গণআন্দোলনের বস্তুগত কোনো উপাদান নেই। অতীতের মতো এবারও জনগণ আপনাদের ডাকে সাড়া দেবে না।’
‘বাংলাদেশকে নতজানু রাষ্ট্র বানানোর পরিকল্পনা চলছে’—বিএনপির মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষ জানে, কারা বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চায়।’

