আজ বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ফের বিসিবির সভাপতি হলেন নাজমুল হাসান পাপন

আরো খবর

স্পোর্টস ডেস্ক: ফের বিসিবির  সভাপতি হলেন নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার  নতুন সভাপতি নির্বাচনে বিসিবিতে বৈঠকে বসেছিলেন নির্বাচিত পরিচালকরা।এর আগে গতকাল বুধবার সকাল ১০ টায়  ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। যেখানে ভোট দেন ১২৭ কাউন্সিলর। ২৫ পরিচালক পদের মধ্যে  ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পরে ১৬টি পরিচালক পদের জন্য চলে ভোট যুদ্ধ। এরমধ্যে জানা হয়ে গিয়েছে অনানুষ্ঠানিক ফলাফল।

ক্যাটাগরি-১ এ ঢাকা বিভাগে বিজয়ী হয়েছেন নাইমুর রহমান দুর্জয় ও তানভীর আহমেদ টিটু। রাজশাহী বিভাগে খালেদ মাসুদ পাইলটকে ৭-২ ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন সাইফুল আলম স্বপন।ঢাকা বিভাগে ক্লাবগুলোর ক্যাটাগরি-২ এর ১২ পরিচালক পদে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন, গাজী গোলাম মূর্তজা, নজিব আহমেদ, মাহবুব উল আনাম, ওবেদ রশিদ নিজাম, মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরি, মোহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক, মোহাম্মদ এনায়েত হোসেন, ফাহিম সিনহা, ইফতেখার রহমান, মনজুর কাদের এবং মঞ্জুর আলম।ক্যাটাগরি-৩ এ নাজমুল আবেদিন ফাহিমকে ৩৭-৩ ব্যবধানে পরাজিত করে বিশাল জয় পেয়েছেন খালেদ মাহমুদ সুজন।

আলোকিত প্রতিদিন // আতারা

 

- Advertisement -
- Advertisement -