আলোকিত প্রতিদিন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। আজ বুধবার সকালে নিজের বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।তিনি বলেন, নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ সংশ্লিষ্ট সকলকে আহবান করছি।
নির্বাচন সংক্রান্ত সবকিছুই নির্বাচনকালে নির্বাচন কমিশনের অধীনে চলে যায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনই সর্বেসর্বা। সরকার তখন শুধু রুটিন দায়িত্ব পালন করে থাকে, আর নির্বচন কমিশনকে একটি স্বাধীন কর্তৃত্বপূর্ণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করে থাকে।
আলোকিত প্রতিদিন // আতারা

