আলোকিত প্রতিদিন: মিয়ানমার সীমান্তে বিশৃঙ্খলা বা অপকর্ম রোধে বাংলাদেশ সরকার শক্ত অবস্থানে রয়েছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, অপকর্ম বা বিশৃঙ্খলা ঠেকাতে সীমান্তে যা যা করার দরকার, সবই করা হবে।আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা জানান তিনি।
ড. মোমেন বলেন, এক রোহিঙ্গা নেতা মারা গেছেন। আমরা কারোরই মৃত্যু চাই না। রোহিঙ্গাদের আমরা পুরোপুরি নিরাপত্তা দিচ্ছি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, বর্ডারগুলো আমরা টাইটেন (আঁটসাঁট) করব, যাতে অবৈধ অস্ত্র, মাদক চোরাচালান ও মানবপাচারের মতো কোনো অপকর্ম না হয়। আমরা শক্ত অবস্থানে রয়েছি।
আলোকিত প্রতিদিন // আতারা

