আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ওমান ও ইরানে সাইক্লোন শাহিনের তাণ্ডবে মৃত্যু বেড়ে ১৩

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক: ওমান ও ইরানে আঘাত হানা সাইক্লোন শাহিনের তাণ্ডবে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।ঝড়ের প্রভাবে ওমানের উত্তরাঞ্চলে প্রবল বন্যা এবং ভূমিধস হয়েছে। এছাড়া ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বইছে ঝড়ো হাওয়া। রেকর্ড করা হয় ৩৭০ মিলিমিটার বৃষ্টিপাত। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, আল-বাতিনাহ প্রদেশেই মৃত্যুবরণ করেছেন ৭ জন। এছাড়া, পাশের শহরে ভূমিধসে আরও ৪ জনের প্রাণ গেছে। নিরাপদ আশ্রয়ে আনা হয়েছে উপকূলীয় এলাকার ৫ হাজারের বেশি মানুষ।

অন্যদিকে ইরানে প্রচণ্ড ঝড়ে সমুদ্রে থাকা দুই মৎসজীবীর মরদেহ উদ্ধার হয়েছে উপকূলে। নিখোঁজ রয়েছেন আরও ৩ জেলে।
ঝড়ের প্রভাবে দেশটির সড়ক যোগাযোগ বন্ধ । বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে বলে জানা গেছে।

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -