আজ বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

এখন পর্যন্ত করোনাক্রান্ত হন নি কোনো ওমরাহ পালনকারী

আরো খবর

ধর্ম ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাকালের এক বছরে পর্যায়ক্রমে ওমরাহ শুরুর পর এখন পর্যন্ত ওমরাহ পালনকারী কারও দেহে  করোনা শনাক্ত হয় নি। রোববার (০৩ অক্টোবর) মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববির প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান,কেবল যেসব মুসল্লি টিকা গ্রহণ করেছেন, তারাই স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালন করছেন। স্বাস্থ্য-সংকট যত বেড়েছে, সুরক্ষায় তত বেশি পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ করোনা মহামারি থেকে সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত স্থান হিসেবে বিবেচিত হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৪ অক্টোবরে সীমিত পরিসরে ওমরাহ কার্যক্রম শুরু হয়। এরপর ধীরে ধীরে ওমরাযাত্রীদের সংখ্যাও বাড়ানো হয়। বর্তমানে পবিত্র মসজিদুল হারামে প্রতিদিন এক লাখ মুসল্লি ওমরাহ পালন করছেন এবং ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করছেন।

 

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -