আন্তর্জাতিক ডেস্ক: নামাজ না পড়া এবং দাড়ি কামানোর অপরাধে আফগান বাসিন্দাদের পেটাচ্ছে তালেবান। রাজধানী কাবুলের প্রতিটি সড়কে ২৪ ঘণ্টাই তালেবানের টহল থাকে। পথ- ঘাটে অপরাধ করে পার পাওয়ার উপায় নেই কারও। তালেবান বলছে, অপরাধের সাথে জড়িয়েছে এমন কারও খোঁজ পেলেই আটক করা হচ্ছে তাকে। পাঠানো হচ্ছে কারাগারে।
শুধু হত্যা, ছিনতাই, রাহাজানি নয়, দাড়ি কামানো বা নামাজ না পড়ার মতো অপরাধেও শাস্তি পেতে হচ্ছে আফগানদের। এতে তালেবানের শাসন ব্যবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বাসিন্দাদের মাঝে।
কেউ কেউ বলছেন, দেশের ইতিহাসে সেরা শাসন ব্যবস্থা পরিচালনা করছে তালেবান। এখন আর কেউ অন্যায়ভাবে জুলুম নির্যাতন করার সাহস পায় না।অনেকে আবার এর বিপরীতও বলছেন।
আলোকিত প্রতিদিন // আতারা

