আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

মার্কিন সেনাদের ক্ষমতা শুধু হলিউডের ফিল্মেই দেখা যায়, বাস্তবে তা ভিন্ন: খামেনি

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সেনাবাহিনীর শক্তিমত্তা কেবল হলিউডের সেলুলয়েডের পর্দাই দেখা যায়, বাস্তবে তা ভিন্ন বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।তিনি বলেন, তালেবানের কাছে পরাজিত হয়ে মার্কিন বাহিনী তা আরও একবার প্রমাণ করেছেন। খবর তাসনিম নিউজের।

রোববার ইরানের সামরিক বিশ্ববিদ্যালয়গুলোর গ্র্যাজুয়েটদের পাস-আউট অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খামেনি বলেন, যুক্তরাষ্ট্র তালেবানকে ধ্বংস করার উদ্দেশ্যে ২০ বছর আগে আফগানিস্তান দখল করেছিল। গত দুই দশকে তারা গণহত্যা ও ধ্বংসযজ্ঞ ছাড়া দেশটিকে আর কিছুই উপহার দিতে পারেনি।অবশেষে তারা সেই তালেবানের হাতে আফগানিস্তানের ক্ষমতা হস্তান্তর করে চলে গেছে। এ ঘটনায় বিশ্বের বহুদেশের শিক্ষনীয় বিষয় রয়েছে।

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -