আজ শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

সব রাজনৈতিক দলকে নির্বাচনের প্রস্তুতি নিতে ওবায়দুল কাদেরের আহ্বান

আরো খবর

আলোকিত ডেস্ক: আগামী জাতীয় নির্বাচনের জন্য বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাদেরকে  প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন চান। তাই কোনো বিশৃঙ্খলা না করে সবাই নির্বাচনের প্রস্তুতি নিন।

আজ রোববার দুপুরে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সাইটে বরাদ্দ করা প্লটের লিজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপিকে লক্ষ্য করে তিনি বলেন, আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান। কিন্তু আপনাদের নেত্রী এক সময় বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ কেউ নেই। আদালতের আদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ২০১১ সালেই বিদায় নিয়েছে। এটা মীমাংসিত বিষয়। উচ্চ আদালতই তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়েছে।

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -