আন্তর্জাতিক ডেস্ক: তালেবানের সমর্থনে আফগানিস্তানে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত। রাজধানী কাবুলের উত্তরের বড় একটি মাঠে স্থানীয় সময় রোববার এ সমাবেশ হয়। তবে এই সমাবেশে নারীদের উপস্থিতি দেখা যায় নি।কেবল পুরুষরা এতে অংশ নেন। কোহদামান পৌরসভার ওই সমাবেশে তালেবান কর্মকর্তারা বক্তব্য পেশ করেছেন।
তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীতে এ ধরনের সমাবেশের আয়োজন করা হলো।সমাবেশে থাকা লোকজন তালেবানের সমর্থনে স্লোগান দিচ্ছিলেন। এর আগে নারীরাও তালেবানের সমর্থনে সমাবেশ করেছিলেন।
আলোকিত প্রতিদিন // আতারা

