আলোকিত ডেস্ক: রিং আইডির পরিচালক সাইফুল ইসলামের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর ভাটারা থানায় তার বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শনিবার তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক সোহেল রানা।শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার রাজধানীর গুলশান থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয় বলে সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানিয়েছেন।
আলোকিত প্রতিদিন // আতারা

