আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

ইকুয়েডরের কারাগারে সংঘর্ষ : নিহত বেড়ে ১১৬

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরের কারগারে দুইসন্ত্রাসী গোষ্ঠীর সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে।এঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন।মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে এ সংঘর্ষ হয়। এ সময় অন্তত ৫ জনের শিরশ্ছেদ করা হয়েছে।বাকিরা গুলিতে নিহত হন।বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।দেশটির কারা ইতিহাসে এটিই সবচেয়ে বড় সহিংসতার ঘটনা।

এ ঘটনায় পুলিশ কমান্ডার ফাস্তো বুয়েনানো বলেন, প্রায় চারশ’ পুলিশের চেষ্টায় কারাগারের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হয়েছে। কারাগারটিতে মূলত মাদক চক্র সংশ্লিষ্ট অপরাধীদের বন্দি রাখা হতো।তিনি আরও বলেন, এক অংশের বন্দিরা দেয়ালে গর্ত খুঁড়ে অন্য অংশে প্রবেশ করে। সেখানেই প্রতিদ্বন্দ্বী গ্রুপের সদস্যদের ওপর আক্রমণ করা হয়।

ইকুয়েডরের কারাগার কর্তৃপক্ষের পরিচালক বলিভার গারজন বলেন, বুধবার দুপুর ২টার দিকে পুলিশ কারাগারের নিয়ন্ত্রণ ফিরে পায়, কিন্তু রাতে আবারও গুলি চলেছে, বিস্ফোরণও হয়েছে। আর আজ (বৃহস্পতিবার) সকালে আমরা কারাগারের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছি।

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -