আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

আট মাসে  ১১২  কন্যাশিশু যৌন হয়রানি ও ৮১৩ নারী ধর্ষণের শিকার 

আরো খবর

আলোকিত ডেস্ক: গেল আট মাসে  ১১২  কন্যাশিশু যৌন হয়রানি ও ৮১৩ জন নারী ধর্ষণের শিকার  হয়েছে। আর  পাচার ও অপহরণ  হয়েছে ১৪০ জন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের এক পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য ওঠে আসে।

জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে ‘কন্যাশিশুর পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন ২০২১’ উপস্থাপন করেন ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি। তিনি জাতীয় ও স্থানীয় ২৪টি সংবাদমাধ্যমে আসা নির্যাতনের প্রতিবেদন তুলে ধরেন।

নাছিমা আক্তার উল্লেখ করেন, ২০১৬-২০ সালের অক্টোবর পর্যন্ত সারাদেশে ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণ মামলা হয়েছে। প্রতি বছর এ মামলার পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এছাড়া ২০২০ সালের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত বাল্যবিয়ের শিকার হয়েছে এক হাজার ২৫৩ জন কন্যাশিশু।

প্রতিবেদনে যৌতুক, গৃহকর্মী নির্যাতন, আত্মহত্যা ও হত্যাসহ নানা নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। এ বিষয়ে ৯টি সুপারিশ করা হয় ।

 

আলোকিত প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর,২০২১/ আতারা
- Advertisement -
- Advertisement -