আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আরো খবর

প্রতিনিধি, সারিয়াকান্দি
বিট পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি। পুলিশিং সেবা মানুষের দোড়গড়ায় পৌঁছে দিতে সারিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে ২৮সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকাল তিন টার দিকে  উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রামচন্দ্র পুর স্কুল এন্ড কলেজ মাঠে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান এর সভাপতিত্বে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব সাহাদারা মান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, বগুড়া-১ আসনের সাংসদ পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার পক্ষ থেকেও অনেকেই বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে সংগীত পরিবেশন করেন, বাউল সুকুমার, লালচান তালুকদার সহ আরো অনেকই।
আলোকিত প্রতিদিন/ ২৮ সেপ্টেম্বর,২০২১/ এইচ
- Advertisement -
- Advertisement -