আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ভাঙ্গুড়ায় ইউপি নির্বাচনে পার ভাঙ্গুড়া ইউনিয়নে প্রার্থী হচ্ছেন যারা

আরো খবর

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা):
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে  জন প্রতিনিধি  হওয়ার স্বপ্ন নিয়ে  ভোটারদের মন জয় করার জল্পনা কল্পনায় রঙ মিশিয়ে হ্যান্ডবিল, দেওয়ালে দেওয়ালে, রাস্তার মোড়ে মোড়ে  রঙিন পোস্টার, বিলবোর্ড ব্যানার টাঙানো সহ   মিটিং সিটিং সভা সমাবেশ মতবিনিময় সভা ওয়ার্ড থেকে ওয়ার্ড, গ্রাম থেকে গ্রামে উঠান বৈঠক, কুশল বিনিময়ে  ভোটারদের বাড়ীতে বাড়ীতে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের আনাগোনায় সরগরম এখন ভাঙ্গুড়া উপজেলার হাট বাজার দোকান পাট ও চায়ের স্টলে। সরকারি দলের বর্ধিত সভা  ওয়ার্ড পর্যায়ে মত বিনিময় সভা সমাবেশ মিছিল মিটিং সুস্পষ্টভাবে বলে দেয়  ইউপি নির্বাচনে আর বেশি সময় নাই।
ভাঙ্গুড়া উপজেলার   বিশাল সংখ্যার জন গোষ্ঠীর পার ভাঙ্গুড়া  ইউনিয়নে প্রার্থী হিসেবে জোরেশোরে পথ চলছেন বর্তমান  উপজেলা চেয়ারম্যানের ভাই অত্র ইউনিয়নের বর্তমান  চেয়ারম্যান  জনপ্রিয় নেতা মোঃ হেদায়েতুল ইসলাম,  উপজেলা  আওয়ামী লীগের  সহ সভাপতি সাবেক চেয়ারম্যান জনপ্রিয় নেতা আলহাজ্ব   মোঃ  জাহাঙ্গীর আলম মধু, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বলিষ্ঠ নেতা জ্বনাব নূরমোহাম্মদ, বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আতাউর রহমান বাদশা, ইউনিয়ন যুবলীগের সফল সভাপতি  তুখোড়  যুবনেতা মোঃ মজনুর রহমান ।
 বসে নেই ইউনিয়ন বিএনপির জনপ্রিয় নেতৃত্বের দাবিদার নেতারাও। নাম প্রকাশে অনিচ্ছুক  ইউনিয়ন বিএনপির  নেতৃত্বের অনেকেই জানান এই সরকারের অধীনে দলের সিদ্ধান্ত মোতাবেক আমাদের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটবে।
খুব শীঘ্রই  তফসিল ঘোষণা হবার কথা রয়েছে। দলের সিদ্ধান্ত দলিয় মনোনয়ন পেতে মরিয়া সকল প্রার্থী। এখন অপেক্ষার পালা  কে হচ্ছেন দলীয় আর কে কে হচ্ছেন বিদ্রোহী প্রার্থী আর কে  হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী।
আলোকিত প্রতিদিন/ ২৮ সেপ্টেম্বর, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -