আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

পত্নীতলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রধান মন্ত্রীর জন্মদিন উদযাপন

আরো খবর

প্রতিনিধি, নওগাঁ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন ২৮ সেপ্টেম্বর। এবারে জন্মদিনটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন করেছে পত্নীতলা উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে নজিপুর বাসষ্ট‍্যান্ড দলীয় কার্যালয়ে পত্নীতলা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,মহিলা ও স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জম্মদিনে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর জম্মদিনের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, সদস‍্য এ কে আজাদ অরুণ,পৌর আওয়ামীলীগ সভাপতি শহিদুল আলম বেন্টু, জেলা পরিষদের সদস্য ফাতেমা জিন্নাহ্ ঝর্ণা’সহ আওয়ামীলীগ, যু্বলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। কেক কাটা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্ততা কামনা করে এবং জাতির জনক বঙ্গবন্ধু, তাঁর পরিবারের শহীদ সদস্যগণ সহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
আলোকিত প্রতিদিন/ ২৮ সেপ্টেম্বর,২০২১/ এইচ
- Advertisement -
- Advertisement -