আজ বুধবার, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বীর মুক্তিযোদ্ধা ঋণ বিতরণ অনুষ্ঠান এর শুভ উদ্বোধন

আরো খবর

মতিয়ার রহমান

এখন থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা উপজেলা সমাজসেবা অফিসের পরিবর্তে প্রক্রিয়া করবে সোনালী ব্যাংক। এ জন্য ভাতা বিতরণ নীতিমালায় সংশোধন আনা হয়েছে। শনিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বিতরণ সহজ করতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের কর্মকর্তাদের এক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা হয়। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক কর্মশালা উদ্বোধন করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানসহ ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপকসহ প্রায় দুই হাজার কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল সেক্টরের মতো বীর মুক্তিযোদ্ধারাও ডিজিটাল সেবার আওতায় এসেছেন। ইতোমধ্যে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের সকল ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। ফলে ভাতা প্রক্রিয়ার কাজে মুক্তিযোদ্ধাদের আর উপজেলা সমাজসেবা অফিসে যেতে হবে না। তার ধারাবাহিকতাই সোনালি ব্যাংক কালীগঞ্জ শাখার ম্যানেজার মোঃকামাল হোসেন এর তত্র্ববধানে আজ (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩:০০ টায় বীর মুক্তিযোদ্ধা ঋণ বিতরণ অনুষ্ঠান এর শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। অনুষ্ঠান এর শুভ উদ্বোধন এর শুরু হয় কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম এবং উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানি ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন । ব্যাংক ম্যানেজার এর বক্তব্য অনুষ্ঠানের সূচনা হয়। তিনি তার বক্তব্য বীর মুক্তিযোদ্ধা দের ঋণ এর বিষয় নিয়ে শুরু করেন বক্তব্য তিনি বীর মুক্তিযোদ্ধা দের ঋণের বিষয়টা সহজতর করেন এবং ঋণ পেতে মাত্র ৩৫০ টাকা খরচ হবে বলে তিনি উল্লেখ করেন। এবং তিনি আরও বলেন ব্যাংকের কাজগুলো আরও সহজতর করার আশ্বাস দেন সকলের উদ্দেশ্য ।তারপর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার তিনি তার বক্তব্যে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন এর কাযবলি তুলে ধরেন তার মধ্যে উল্লেখযোগ্য মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশেষ কথা তুলে ধরেন এবং তাদের ও তাদের পরিবারের ভবিষ্যৎ এ সার্বিক সহোযগিতার আশ্বাস প্রদান করেন। এরপর তিনি ৫ জন মুক্তিযোদ্ধাদের হাতে ঋণ এর চেক প্রদান করেন।আর এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটান।

 

আলোকিত প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর,২০২১/ এইচfacebook sharing button

- Advertisement -
- Advertisement -